বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যচর্চা, সমাজ ভাবনা ও দার্শনিক চেতনা তাঁকে করে তুলেছে অনন্য। তিনি শুধু কবি নন প্রবন্ধকার, নাট্যকার, চিত্রশিল্পী, সুরকার, এমনকি সমাজভাবনার এক অগ্রপথিকও ছিলেন।তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই উজ্জ্বল নন, তিনি অন্য প্রতিভাকেও আলোকিত করেছেন। হাছন রাজা, লালন শাহ্ এবং নজরুলের প্রতিভাকে যেভাবে তিনি চিহ্নিত ও উৎসাহিত করেছেন, তা নজিরবিহীন। নজরুলের প্রতিভা সম্পর্কে রবীন্দ্রনাথের গভীর অন্তর্দৃষ্টি ছিল। দুজনই পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের গ্রন্থ উৎসর্গ করেছিলেন।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন রবীন্দ্র-জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা। রবীন্দ্র-গবেষক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ প্রধান বক্তা হিসেবে রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য ভাবনার গভীরতা তুলে ধরেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ।স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ অনুষ্ঠিত হয় রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’। সাংস্কৃতিক পরিবেশনার এই পর্ব পরিচালনা করেন সঙ্গীত বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. আহমেদ শাকিল হাসমী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর শিবপুরে মামার বাড়ি বেড়াতে এসে মামাতো বোনের সাথে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার Read more

অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট
অষ্টগ্রামে ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে লুট

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত ১৬শ শতকে সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কুতুব শাহ মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করে নিয়ে গেছে Read more

গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন
গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ Read more

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য Read more

বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে
বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে হাঁসের রাজত্ব, শিক্ষার্থীদের দূর্ভোগ চরমে

ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন