আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেছে। ফলে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় জুন মাসে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।এ বিষয়ে আগামী বুধবার (১৪ মে) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে।জানা যায়, ২০২৩ সালে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। ২০২৬ সাল পর্যন্ত ৭ কিস্তিতে এই ঋণ দেয়ার কথা। যথাসময়ে প্রথম তিন কিস্তির ২৩১ কোটি ডলার ঋণ পায় বাংলাদেশ। সর্বশেষ কিস্তি পায় ২০২৪ সালের জুনে। চতুর্থ কিস্তি পাওয়ার কথা ছিল ডিসেম্বরে। কিন্তু নানা শর্তে সেই ঋণ আটকে যায়। এখন জানা গেলো, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে আসবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন
জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার হোসেন

জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে Read more

যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা
যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা

গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৪ মে) Read more

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প
নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’
অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের জন্য বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। আসন্ন ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে Read more

ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ
ফটিকছড়িতে খামারির ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ

চট্টগ্রামের ফটিকছড়িতে খামারির খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬ Read more

আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড
আদালত হাজতে ডাকাতের হাতে মুঠোফোন, পাঁচ পুলিশ সদস্য ক্লোজড

কক্সবাজার জেলা আদালতের হাজতখানায় চাঞ্চল্যকর অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ভয়ঙ্কর অপরাধী হিসেবে পরিচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন