জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মিত বাঁধ ভেঙে ফেলা হয়েছে। শুক্রবার (০২ মে) সন্ধ্যায় দেওয়ানগঞ্জের খরপাপাড়া ও বকশীগঞ্জের আইরমারী এলাকায় নির্মিত বাঁধ দুটি অপসারণ করা হয়। এতে করে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, দশানী নদীর দুই পাড়ে পৃথকভাবে নির্মিত বাঁধের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এতে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা ও বন্যা, তলিয়ে যায় শত শত একর জমির কাঁচা-পাকা ফসল। এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছায়। বাঁধ অপসারণ নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে প্রশাসন হস্তক্ষেপ করে। এর আগে গত বৃহস্পতিবার (০১ মে) বিকেলে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার নেতৃত্বে চর আইরমারী এলাকায় বাঁধ ভাঙতে গেলে বাধা দেয় স্থানীয়রা। ফলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ওই ঘটনায় দুইজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- চর আইরমারী গ্রামের রহমত আলী (৪০) ও ইউসুফ আলী (৩২)।জানা যায়, প্রতি বছর দশানী নদীর ভাঙনের মুখে পড়ে দেওয়ানগঞ্জের খরপাপাড়া এলাকা। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যকর ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী নিজেরা নদীতে বাঁধ নির্মাণ করে। এর প্রতিবাদে আইরমারী গ্রামবাসীর পাল্টা বাঁধে নদীর পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চলে দেখা দেয় কৃত্রিম বন্যা। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, স্থানীয়দের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে বাঁধ দুটি ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকটি গ্রামের মানুষ এখন স্বস্তিতে আছেন।জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, নদীতে পাল্টাপাল্টি বাঁধের বিষয়টি জানার পর দুই পক্ষকে নিয়ে সভা করি। পরে সবাই সম্মত হওয়ায় প্রশাসনের তত্ত্বাবধানে বাঁধ দুটি অপসারণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার
ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডলকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার (০৭ জুলাই) দুপুর Read more

এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
এবার ভারতীয় ব্যবসায়ীদের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

ভারতের কয়েকজন ব্যবসায়ী এবং কর্পোরেট নেতার ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, Read more

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ
দাবি না মানলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ

কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ‘ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন Read more

খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া কায়েমপুর শাহপাড়ায় সরকারি পাকা রাস্তার কালভাটের দুই মোখায় জোরপূর্বক বালু ফেলে দিয়ে পানি প্রবাহ বন্ধ করার Read more

মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না: সারজিস আলম
মুক্তিযুদ্ধ চলাকালীন শেখ মুজিব মাঠে ছিলেন না: সারজিস আলম

মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন