অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে আসছেন বুধবার (১৪ মে)। সফরকালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।প্রধান উপদেষ্টার সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টায় চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ টার্মিনালে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা নিজ নাম ফলকে সংযুক্ত না করার সিদ্ধান্ত নেওয়ায় ভিত্তিপ্রস্তর ফলকে নাম উল্লেখ করা হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সবুক্তগীণ সময়ের কন্ঠস্বর-কে বলেন, সার্কিট হাউস থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতু দক্ষিণ কোরিয়ার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ১১ হাজার ৫৬০ কোটি ৭৭ লাখ টাকা, এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) ও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ) দিচ্ছে ৭ হাজার ১২৫ কোটি ১৫ লাখ টাকা। অবশিষ্ট ৪ হাজার ৪৩৫ কোটি ৬২ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। ভূমি অধিগ্রহণে সম্পূর্ণ অর্থায়ন করছে সরকার।২০২৪ সালের ৭ অক্টোবর একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৭০০ মিটার দীর্ঘ মূল সেতু, ৬.২০ কিলোমিটার রেল ভায়াডাক্ট, ২.৪০ কিলোমিটার সড়ক ভায়াডাক্ট, ৪.৫৪ কিলোমিটার বাঁধ, ১১.৪৪ কিলোমিটার রেললাইন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। রেলপথ মন্ত্রণালয় ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।প্রধান উপদেষ্টা সার্কিট হাউসে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করবেন।সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান করা হবে। এ ছাড়া ২০১৫ থেকে ২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত ২২ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ
পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ

অনেকেই আছেন যারা পেটের মেদ বা অতিরিক্ত চর্বি নিয়ে ভাবনায় থাকেন। অতিরিক্ত মেদ শরীরের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে Read more

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার Read more

লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ
প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ, মন গলেনি বর্ষার: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা। তার কাছে Read more

ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস
ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন