নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।মতবিনিময় শেষে বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, আজকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা বসেছি। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’সিইসি জানান, আমরা আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই, যাতে নারী-পুরুষ সবাই মিলে উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা এমন একটি পরিবেশ নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছেন। এ সময় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল যখন নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় এই প্রতীক (শাপলা) নেই, তাই আমরা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক দিতে পারিনি। কারণ, বিধান হলো আমাদের যে তালিকাভুক্ত প্রতীক, সেখান থেকেই একটি প্রতীক দিতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা
সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাদির Read more

উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই
উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর ঘাটে ফুলজোড় নদীর উপর সড়ক সেতু নির্মানের জন্য এলজিইডি থেকে সম্ভব্যতা যাচাই করেছে। বুধবার (১৪ মে) বিকেলে Read more

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু
কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ প্রবাসী শ্রমিকের মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদপানে ১৩ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল মিশ্রিত মদপানের কারণে এসব প্রবাসী Read more

জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু
জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল Read more

ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর
ভৈরবে বিভিন্ন সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে নাকাল পৌরবাসীর

কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন সড়কের পাশে ময়লা আবর্জনার স্তূপে নাকাল হয়ে পড়েছে পৌরবাসী। ময়লার দুর্গন্ধে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ময়লা Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন