অনেকেই আছেন যারা পেটের মেদ বা অতিরিক্ত চর্বি নিয়ে ভাবনায় থাকেন। অতিরিক্ত মেদ শরীরের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। আর এ কারণেই বয়স ও উচ্চতার সঙ্গে মিলিয়ে সবারই ওজন ধরে রাখা উচিত। তবে অনিয়মিত জীবন-যাপনের কারণে ছোট-বড় সবাই কমবেশি মুটিয়ে যাচ্ছেন। অতিরিক্ত মেদ-ভুঁড়ি বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। নারী ও পুরুষের শরীরের বিভিন্ন অংশে মেদ বাড়তে থাকে। বেশিরভাগ পুরুষের ভুঁড়ি বেড়ে যায়। অন্যদিকে নারীদের নিতম্ব ও পেটে বেশি চর্বি জমে।পেটের এই অতিরিক্ত চর্বি সাধারণভাবে ‘বেলি ফ্যাট’, ‘টামি ফ্যাট’ বা ‘বিয়ার বেলি’ নামে পরিচিত। এ থেকে মুক্তি পেতে অনেকেই নিয়মিত ব্যায়াম করতে জিমে যান। তবে এমন মানুষও আছেন যারা এই বিষয়টা নিয়ে ভাবেন না। যার ফলে সময়ের সঙ্গে পেটের চর্বি থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হন।পেটের চর্বি থেকে যেসব রোগ হয়: বিবিসির এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা পেটের অতিরিক্ত চর্বি থেকে যেসব রোগ হয় সে বিষয়ে সচেতন করেছেন। পেটের চর্বি উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত শর্করা ও কোলেস্টেরলের সমস্যার মতো গুরুতর কিছু স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এটি টাইপ-টু ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকিও বাড়ায়।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পেটের চর্বি শরীরে ‘সাইটোকাইন’ নামের এক ধরনের প্রোটিনের উৎপাদন বাড়িয়ে দেয়। আর এটাই শরীরে প্রদাহ তৈরি করতে পারে। এছাড়া, বেলি ফ্যাট ‘অ্যাঞ্জিওটেনসিন’ নামক আরেকটি প্রোটিনের উৎপাদনও বাড়ায়। এই প্রোটিন আবার রক্তনালীকে সংকুচিত করে ও রক্তচাপ বাড়িয়ে দেয়। পাশাপাশি, এই চর্বি থেকে ডিমেনশিয়া, হাঁপানি ও কিছু ধরনের ক্যানসারের ঝুঁকিও বাড়ে।দিল্লির ফোর্টিস এসকর্টস হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. শিব কুমার চৌধুরী বলেন, পেটে জমে থাকা চর্বি শরীরের অন্য অংশের চর্বির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। এমনকি যখন পেটের চর্বির কোষ ভেঙে যায়, তখন সেখান থেকে নানা ধরনের বিষাক্ত উপাদান বের হয়। আর এই উপাদানগুলো হৃদপিণ্ডের ধমনীতে প্রদাহ বাড়ায়। ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এটি শরীরে ইনসুলিন প্রতিরোধও বাড়িয়ে দেয়। এতে ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়।বিশেষজ্ঞদের মতে, পেটের চর্বি বাড়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন, জেনেটিক বৈশিষ্ট্য, হরমোনজনিত পরিবর্তন, বয়স, অতিরিক্ত ওজন ও মেনোপজ। এছাড়া, অনিয়মিত জীবনযাপন, অগোছালো রুটিন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। বিশেষজ্ঞরা বলছেন, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণের মাধ্যমে সময়মতো পেটের চর্বি নিয়ন্ত্রণ করা সম্ভব।পেটের চর্বি কমাতে যা করবেন: পেটের অতিরিক্ত চর্বি কমাতে চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:রাতের খাবার ও ঘুমানোর সময়ের ব্যবধান: রাতে ঘুমানোর ২ থেকে ৩ ঘণ্টা আগে থেকে কিছু খাওয়া যাবে না। কারণ এতে পেটে চর্বি জমে যায়। দিনে আমরা যেসব খাবার খাই, শরীর সেগুলোর ক্যালরি দৈনন্দিন কাজে ব্যবহার করে ও শক্তি উৎপাদন করে। কিন্তু রাতের খাবারের পর আর এগুলো ব্যবহৃত হয় না। ফলে সেগুলো সহজেই চর্বি হিসেবে জমে যায় এবং ওজন বাড়তে শুরু করে।সুষম খাবার: বিশেষজ্ঞরা পেটের চর্বি কমাতে সুষম খাবার খাওয়ার পরামর্শ দেন। যখন খাবারে বেশি ফাইবার থাকে, তখন দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফাইবারযুক্ত খাবার পাকস্থলীতে দীর্ঘ সময় থাকে এবং অন্ত্রে খাবার যাওয়ার গতি ধীর করে দেয়। এতে ক্ষুধা কম লাগে এবং বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। আর এ কারণেই খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখার বিষয়ে সচেতন হতে বলেন বিশেষজ্ঞরা।প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে, ক্ষুধা কমায় এবং ঘ্রেলিন নামক ক্ষুধা বাড়ানো হরমোনের মাত্রা কমায়। প্রোটিন মাংসপেশি শক্তিশালী করে এবং বিপাকক্রিয়াকেও ত্বরান্বিত করে, যা ক্যালোরি পোড়ানোর ক্ষমতা বাড়ায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, ডাল, দুধ, পনির, দই, মাছ, মুরগি ও সয়া জাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা যেতে পারে।প্রক্রিয়াজাত খাবার খাওয়া যাবে না: বর্তমানে অনেকেই প্রক্রিয়াজাত খাবার খান। এগুলোর মধ্যে রয়েছে সাদা পাউরুটি, চিপস ও ক্র্যাকার্স। প্রক্রিয়াজাত খাবারে কোনও ফাইবার থাকে না। আর এসব খাবার পেটের চর্বি বাড়িয়ে দেয়। যে কারণে খাবার খুব দ্রুত হজম হয় এতে এবং হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এভাবে এগুলো রক্তে শর্করার দ্রুত ওঠানামা ক্ষুধা বৃদ্ধি করে এবং ওজন বাড়ায়। সেইসঙ্গে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে।তাই প্রক্রিয়াজাত খাবারের বদলে হোল গ্রেইন পাউরুটি, শুকনো তাপে বা ওভেনে বানানো নাশতা, ফল ও বাদামের মতো স্বাস্থ্যকর খাবার খেতে হবে। চিনি ও ক্যালোরি-সমৃদ্ধ খাবার এড়িয়ে যেতে হবে। সেই সঙ্গে ধূমপান বাদ দিতে হবে।পর্যাপ্ত ঘুম: সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ। ঘুম কম হলে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ওপর প্রভাব পড়ে, যার কারণে খাবারের চাহিদা বেড়ে যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ঘুমের ঘাটতি পাকস্থলীতে উৎপন্ন ঘ্রেলিন নামক হরমোনের মাত্রা বৃদ্ধি করে, যাতে ক্ষুধা বেড়ে যায়।মানসিক চাপ নিয়ন্ত্রণ: বিশেষজ্ঞরা বলেন, মানসিক চাপের কারণে রক্তে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। তাই মানসিক চাপ নেয়া যাবে না এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই মানসিক চাপের সময় মানুষ খাবারের প্রতি কম মনোযোগী থাকে এবং মন অন্যদিকে সরাতে অস্বাস্থ্যকর কিছু খেয়ে ফেলে।শারীরিক পরিশ্রম: ব্যায়াম করলে ও শরীরকে সক্রিয় রাখার ফলে ক্যালরি খরচ হয়। আর এতে করে পেটের অতিরিক্ত চর্বি কমে। সে কারণে নিয়মিত হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাঁতার বা যোগব্যায়াম করতে হবে। এই অভ্যাসগুলো চর্বি কমানোর পাশাপাশি বিপাকক্রিয়াকেও ত্বরান্বিত করে।পেটের অতিরিক্ত চর্বি শরীরে নানান জটিল রোগ তৈরি করে। তাই এ ব্যাপারে শুরু থেকেই সচেতন থাকা উচিত। সুস্থ থাকতে খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। সমস্যা জটিল মনে হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। নিজের মতো করে ডায়েট করতে যাবেন না। বরং মেদ কমাতে বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ একেকজন মানুষের শরীরের একেক রকম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী খুনের অভিযোগে গণপিটুনিতে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান
স্ত্রী খুনের অভিযোগে গণপিটুনিতে স্বামীর মৃত্যু, এতিম তিন সন্তান

চট্টগ্রামের বাঁশখালীতে এক হৃদয়বিদারক ঘটনার পরিক্রমায় ঝরে গেল দুটি প্রাণ। স্ত্রীর নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত স্বামী ফরিদুল আলম জনতার রোষানলে Read more

অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন
অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর জানাজা নামাজে শরীক হয়ে অঝোরে Read more

রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, Read more

দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?

সাজানো গোছানো ঘরে মনটাও বেশ ভালোই লাগে। এমন একটি ঘরে সুগন্ধি স্প্রে যতটা মনমুগ্ধকর, ততটাই ক্ষতিকর আপনার এবং পরিবারের জন্য। Read more

কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড
কাজীপুরে এক হাজার ৭শ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ, অর্থদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল জব্দ এবং দোকানীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন