মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ণ বাজানোকে কেন্দ্র করে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ সময় বেশ কয়েকটি  ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী ও পুলিশ।সোমবার (১২ মে)  সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কালকিনি পৌরসভা  ভুরঘাটা  (মজিদবাড়ি) বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এই সংঘর্ষের ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কালকিনি থেকে ঢাকার উদ্দেশ্যে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী নিয়ে আসছিলেন চালক অহিদুল বেপারী। রেন্ডিতলা এলাকায় আসলে যাতায়াতের সময় হর্ণ দিলে মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী খাদে পড়ে যায়। পরে ধাওয়া দিয়ে মেহেদির লোকজন ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সার্বিক পরিবহনের চালক অহিদুল বেপারীকে ব্যাপক মারধর করে।এ খবর ছড়িয়ে পড়লে পরিবহন চালক ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ হয়। ভাংচুর করা হয় বেশকিছু যানবাহনও। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে সেনাবাহিনী ও পুলিশ। ফের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে প্রশাসন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা
বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং Read more

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ কারিগর পড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মোতালেবকে Read more

৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা

নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা Read more

নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

নেপালে জেন জিদের বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন