ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নির্মিত এই নতুন ভবনেই থাকবে পিএমও, মন্ত্রিপরিষদ সচিবালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় ও আধুনিক কনফারেন্স সুবিধা। নতুন পিএমও ভবনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেরও কাছাকাছি। খবর, এনডিটিভি’র।প্রতিবেদন অনু্যায়ী, পুরোনো ভবনগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং আধুনিক সুবিধার অভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভারতের উদীয়মান অর্থনৈতিক শক্তির প্রতিচ্ছবি হিসেবে নতুন দপ্তর ভবনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।এর আগে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্তব্য ভবন-৩ এ সরানো হয়, যেটি প্রধানমন্ত্রী চলতি মাসেই উদ্বোধন করেছেন।উদ্বোধনী ভাষণে মোদি জানান, ভারতের প্রশাসনিক কাঠামো এতদিন ব্রিটিশ আমলে নির্মিত ভবন থেকে পরিচালিত হচ্ছিল— যেখানে পর্যাপ্ত জায়গা, আলো-হাওয়া ও অবকাঠামো ছিল না। তিনি বিস্ময় প্রকাশ করেন, কীভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি দপ্তর শত বছর ধরে এভাবে চলেছে।নতুন পিএমও-র একটি নামকরণও হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এর নামের সঙ্গে ‘সেবা’র চেতনা যুক্ত থাকবে। তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, পিএমও হবে জনগণের দফতর, মোদির পিএমও নয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার
নোয়াখালী থেকে তাণ্ডব সিনেমা পাইরেসির মূলহোতা গ্রেপ্তার

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূলহোতা টিপু সুলতান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ Read more

কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’
কিশোরগঞ্জে শহরের বাসাবাড়িতে হানা দিচ্ছে ‘বনের বানর’

প্রকৃতির মাঝে খাবার সংকটের কারণে কিশোরগঞ্জ জেলা শহরে বেড়েছে বানরের উৎপাত। সুযোগ পেলেই এই বানরগুলো ঢুকে পড়ছে এলাকার বিভিন্ন বাসাবাড়িতে। Read more

যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান
যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান

ইসরায়েলের সঙ্গে গত মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর নিয়মিত Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।আরবিতে Read more

কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা
কালিয়াকৈরে টানা বৃষ্টিতে বড়ইবাড়ি-সফিপুর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি থেকে সফিপুর আঞ্চলিক সড়কে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। সম্প্রতি টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে Read more

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির চেষ্টা, কৃষকদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের নেতা সেলিম রেজা। খবর পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন