জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষটি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাজমুস সাকিব। এর আগে, গতকাল রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) কে গ্রেফতার করে ডিবি’র একটি চৌকষ টিম। গ্রেফতার আব্দুল আলী ওরফে আব্দুল গুরু বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে।জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে ৮ টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর ঘর থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
গলাচিপায় ভোররাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০টি দোকান

ঘুম ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়লো গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় ১০টি দোকান। শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে লাগা আগুনে Read more

সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত
সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি​ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ Read more

সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ
সাতকানিয়ায় বিদ্যুতের ভেলকিবাজিতে জনজীবন অতিষ্ঠ

চট্টগ্রামের সাতকানিয়ায় দিন-রাতের বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার প্রায় চার Read more

উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ
উখিয়ায় ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ

এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার। স্থানীয়দের কাছে Read more

জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই
জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। এগুলো যাচাই-বাছাই চলছে। Read more

ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!
ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!

বাংলাদেশ পুলিশের অন্যতম আলোচিত থানা সাভারের আশুলিয়া। দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই এলাকাটি এখন আইনশৃঙ্খলার জায়গায় নয়, বরং সেখানকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন