পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালে জম্মু-কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেক সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) মারা যান তিনি। তার নাম কনস্টেবল দীপক চিংগাখাম (২৫)। তিনি মণিপুরের বাসিন্দা ছিলেন।গত শনিবার রাতে জম্মুর আরএস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলির ঘটনায় দীপক ছাড়া আরও ছয় বিএসএফ সদস্য আহত হন। তাদের মধ্যে সাব-ইনস্পেক্টর মোহাম্মদ ইমতিয়াজ পরে মারা যান। ইমতিয়াজের বাড়ি বিহারের সারণ জেলায়।বিএসএফ এক বিবৃতিতে জানায়, দেশের সেবায় বিএসএফ-এর বীর কনস্টেবল (জিডি) দীপক চিংগাখামের চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই। তিনি আরএস পুরা এলাকায় ১০ মে রাতে গুলিতে আহত হন এবং ১১ মে মারা যান। বিএসএফ মহাপরিচালক ও সব র‍্যাংকের সদস্যরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।জম্মুর পালৌরায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে দীপকের শেষকৃত্য পূর্ণ সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হবে।মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক্স-এ পোস্ট করে দীপকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেন, তিনি মণিপুরের এক গর্বিত সন্তান। একজন মেইতেই হিসেবে দীপকের সাহস ও দেশের প্রতি কর্তব্যবোধ আমাদের সমাজের শক্তি ও চেতনার প্রতিফলন।বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিএসএফ সাব-ইনস্পেক্টর ইমতিয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর দফতর জানায়, তার পরিবারের হাতে রাজ্য সরকারের নীতিমালা অনুযায়ী আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা ডিবির ওসি নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান হাসান নামের এক ডিবি পুলিশের অফিসার নিহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর Read more

চাঁদপুরে স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
চাঁদপুরে স্বাধীনতা দিবসে যুদ্ধজাহাজ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি যুদ্ধজাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ Read more

চিকিৎসা সেবায় ধস: দেওয়ানগঞ্জ হাসপাতালে ২৩ চিকিৎসকের পদ শূন্য
চিকিৎসা সেবায় ধস: দেওয়ানগঞ্জ হাসপাতালে ২৩ চিকিৎসকের পদ শূন্য

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ চিকিৎসকের কাজের বোঝা চেপেছে ৬ জন চিকিৎসকের ওপর। এতে চরম বিপাকে সেবা নিতে Read more

ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২২ জুন) সকালে Read more

কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন