ঘুম ভাঙার আগেই ভয়াল আগুনে পুড়লো গলাচিপা পৌরসভার কলেজপাড়া এলাকায় ১০টি দোকান। শনিবার (১২ এপ্রিল) ভোররাত ৪টার দিকে লাগা আগুনে একে একে পুড়ে ছাই হয়ে যায় দোকানগুলো। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন বহু ক্ষুদ্র ব্যবসায়ী।প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা সরকারি কলেজের পূর্ব দিকে সড়কের পাশে থাকা দকোনগুলোতে হটাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো মার্কেট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে আসে স্থানীয়রা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, অসিম মিয়ার ফলের দোকান, মিরাজের মুদি মনোহারি, গোপালের সেলুন, আবুল কালাম আকনের ডলফিন কাউন্টার, ইলিয়াস হোসেন, মুজিবর রহমান ও মনির হোসেনের স্টেশনারি দোকান, নাসির উদ্দিনের খাবারের হোটেল এবং খলিল মিয়ার চায়ের দোকান।গলাচিপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা।”তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষতি হলেও সাহসিকতা ও দ্রুত প্রতিক্রিয়ার ফলে প্রায় ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিম রেজা। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।রবিবার Read more

লামায় দুই ইটভাটায় প্রশাসনের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
লামায় দুই ইটভাটায় প্রশাসনের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে গড়ে ওঠা দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা Read more

কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্টেকহোল্ডারদের সংলাপে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) রোহিঙ্গা Read more

মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব (মুসলিম ইনস্টিটিউট) ও মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে Read more

ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন