গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।  রবিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবু বক্করসহ দুই র‍্যাব সদস্য মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন। পথে সাহার বাজারে ঝড়ে গাছের ডাল ভেঙে তাঁদের ওপরে পড়ে। এতে আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডালের আঘাতে আবু বক্করের সঙ্গে থাকা অপর র‍্যাব সদস্যও আহত হন।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেহাল দপদপিয়া সেতু, খানাখন্দে জনদুর্ভোগ চরমে  
বেহাল দপদপিয়া সেতু, খানাখন্দে জনদুর্ভোগ চরমে  

বরিশাল নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আ. রব সেরনিয়াবাদ সেতু বর্তমানে ভয়াবহ নাজুক অবস্থায় রয়েছে। সেতুর উপর বড় বড় গর্ত, খানাখন্দ ও Read more

সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বা অগ্রগতি গণমাধ্যম ও লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। শিক্ষাঙ্গনের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন কিংবা সামাজিক Read more

পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪
পরকীয়ার বলি ২২ দিনের শিশু, মিরপুরে মা ও প্রেমিকসহ গ্রেপ্তার ৪

পরকিয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় সংশ্লিষ্ট Read more

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মাইক্রোবাসের ধাক্কায় পহর উদ্দিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
গাংনীতে বাঁশঝাড় থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন