মেহেরপুরের গাংনীতে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। নবজাতকটি কন্যা শিশু।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের দক্ষিণপাড়া গোরস্থানের সামনে পাকা রাস্তার পাশে বাঁশঝাড়ের ঝোপ থেকে অসহায় অবস্থায় তাকে উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা বাঁশঝাড়ের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পান। প্রথমে বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলেও পরে নবজাতকের কান্না নিশ্চিত হয়ে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।খবর পেয়ে দায়িত্ব পালনরত এক আনসার ভিডিপির সদস্য হোসাইন ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহযোগিতায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।ওই গ্রামের জিয়ারুলের স্ত্রী ববিতা খাতুন জানান, তিনি বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনে কাছে গিয়ে দেখতে পান, একটি নবজাতক উপুড় হয়ে পড়ে আছে। তার শরীরে অসংখ্য পিঁপড়া ও মশা-মাছি কামড়াচ্ছিল। পরে তিনি দ্রুত পুলিশকে খবর দিলে আনসার বাহিনীর সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ জানান, শিশুটি বর্তমানে মোটামুটি সুস্থ আছে। তবে আরও উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মেহেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, নবজাতকটিকে কে বা কারা ফেলে গেছে তা জানা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি Read more

বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহীর বাঘা উপজেলায় বকনা বাছুর Read more

দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে
দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে

কি কমু বাহে! বর্ষা মৌসুমে ধরলা-বারোমাসিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় হামার দুঃখের শ্যাষ নেই। আজ থেকে ১৫/২০ দিন থেকে হামারগুলার Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

দস্যুতার জালে বন্দি কক্সবাজারের উপকূল!
দস্যুতার জালে বন্দি কক্সবাজারের উপকূল!

কক্সবাজারের উপকূলে এখন জেলেদের জালে মাছের চেয়ে বেশি ধরা পড়ছে ভয়। প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে গেলেও ফিরতে হচ্ছে খালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন