আঠার মাসের একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে নিয়ে বাকরুদ্ধ অবস্থায় সিঁতের সিঁদুর মুছে শ্মশানে স্বামীর নিথর দেহকে শেষ বিদায় জানালেন গৃহবধূ পূর্নিমা রানী (২৫)। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ খামারটারী গ্রামে ৷ নিহত সঞ্জয় চন্দ্র রায় (২৮) ওই নিবারণ চন্দ্র রায়ের ছেলে।অপর দিকে শোকাগত অবস্থায় নিহত বেলাল হোসেন (৩৮) নামের নিথর দেহকে শেষ বিদায় জানান স্ত্রী ময়না বেগমসহ পরিবারের স্বজনরা। নিহত বেলাল হোসেন উপজেলার একই ইউনিয়নের চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। নিহত বেলাল হোসেনের তিন কন্যা সন্তান ও নিহত সঞ্জয় চন্দ্র রায়ের আঠার মাসের এক কন্যা সন্তান রয়েছে। এই দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর হওয়ায় দুই পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।  রবিবার (১২ মে) সাড়ে ১১ টার রংপুরের কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৮) ও সঞ্জয় কুমার রায় (২৮) ঘটনাস্থলে মারা যান। নিহতের দাদা শুশীল চন্দ্র রায় ও চাচা সুমন চন্দ্র রায় জানান, নিহত সঞ্জয় চন্দ্র রায় মোটরসাইকেলের মেকানিক। ফুলবাড়ী থানা রোর্ডে দোকান আছে। বরিবার রাত ৮ টায় দোকান বন্ধ করে তার বন্ধু বেলাল হোসেনসহ মোটরসাইকেল যোগে দোকানের মালামাল ক্রয় করার জন্য রংপুরে যায়। রংপুর থেকে বাড়ি ফেরার পথে রংপুরের কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী দ্রুত ঢাকাগামী নাইট কোচের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অবস্থায় দুইজনেই ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে দুই পরিবারের লোকজন রাত ১২ টায়  কাউনিয়ার উদ্দেশ্যে রহনা হয়। সেখানে সারারাত আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে দুই পরিবারে কাছে কাউনিয়া থানা পুলিশ মৃতদেহ হস্তান্তর করলে সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে আসি। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে ঘটনাটি ঘটে রংপুরের কাউনিয়া এলাকায়।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।  সেখানে নাইটকোচটিও উল্টে গিয়ে পাশে পড়ে। তবে নাইট কোচের কোন যাত্রীর ক্ষতি হয়নি। পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। নাইট কোচটি জব্দ করা হয়েছে। সোমবার সকাল ৬ টায় নিহত দুই যুবকের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম বাদশা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে Read more

শোলাকিয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে দুটি স্পেশাল ট্রেন
শোলাকিয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকছে দুটি স্পেশাল ট্রেন

উপমহাদেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগমকে কেন্দ্র করে Read more

বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য
নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

৫ মে: নামাজের সময়সূচি
৫ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে
যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন