পটুয়াখালী বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে মো. সবুজ (৪৫) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নূর মোহাম্মদ সরদার (৫০) ও মো. রুহুল আমিন (৩৭) নামে আরও দুই শ্রমিক। রবিবার (১১ মে) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ  দশমিনা উপজেলার বেতাগি এলাকায় মো. কাদের চৌকিদারের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী।  আহত নূর মোহাম্মদের বাড়ি বাউফল উপজেলার ছোট ছোটডালিমা গ্রামে ও রুহুল আমিনের বাড়ি সুলতান নগর গ্রামে। স্থানীয় বাসিন্দা ও আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫-২০ দিন আগে নিমদি গ্রামের মো. বাবুল ব্যাপারীর কাঠের টিনশেড ঘরের নির্মাণ কাজ শুরু করেন ওই তিন শ্রমিক। ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ দুপুর দেড়টার দিকে তাঁরা ঘরের টিনের ছাউনির কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত ঘরের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ তারের সঙ্গে জড়িয়ে তিন ব্যক্তিই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন দায়িত্বে থাকার চিকিৎসক সবুজকে মৃত্যু ঘোষণা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেন, নিহত ব্যক্তির স্বজনদের  সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব
এক সপ্তাহ ধরে নিখোঁজ আনোয়ারার ইউপি সদস্য হাবিব

এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য Read more

যশোরে গৃহবধূকে হত্যার পর পরকীয়া প্রেমিকের আত্মহত্যা
যশোরে গৃহবধূকে হত্যার পর পরকীয়া প্রেমিকের আত্মহত্যা

যশোরের মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে গৃহবধূ তৃপ্তি মণ্ডলকে হত্যা মামলার আসামি পরকীয়া প্রেমিক শংকর মল্লিক (৬০) হারপিক পান করে আত্মহত্যা Read more

‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’
‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, 'গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র Read more

আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার
মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী যাকাত কনফারেন্স শনিবার

মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন