বরিশালের হিজলায় মেঘনা নদীতে  সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড এবং প্রায় ১ কোটি ১৩ লক্ষ নগদ টাকা সহ রবিবার ১১ মে বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে সকাল ৯ টা হতে ১১ মে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ টি ড্রেজার, ৩৬ টি বাল্কহেড, নগদ ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ২ শত ৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজীর কাজে ব্যবহৃত ১ টি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারীকে গ্রফতার করেন।গ্রেফকৃতরা হলেন আবুল বাসেদ , মাসুদ হোসেন, মোঃ মহিউদ্দিন , রাব্বিল দেওয়ান, জান্নাতুল বাকি এবং মোঃ সৈকতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে।আটককৃত ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে। ফলশ্রুতিতে, কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ
৩ বছরে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ

বাংলাদেশে গত তিন বছরে দারিদ্র্যের হার বেড়েছে। দারিদ্র্যের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২২ সালে এই হার Read more

ময়মনসিংহে কচুরিপানা ফুলের সৌন্দর্যে মেতেছে প্রকৃতি
ময়মনসিংহে কচুরিপানা ফুলের সৌন্দর্যে মেতেছে প্রকৃতি

ময়মনসিংহের নান্দাইলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ফুটেছে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন কচুরি পানার ফুল।কচুরিপানার ফুলগুলো তৈরি করেছে এক অপরূপ এই দৃশ্য।কচুরি পানার ফুলের Read more

গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ
গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যা, থানায় অভিযোগ

যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে গৃহপালিত কুকুরকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুকুর মালিক মুদি দোকানি রবিউল ইসলাম Read more

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক
যশোরে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক

যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮৩১ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

ভোলায় আ.লীগ নেতার নির্দেশে সাংবাদিকের ওপর হামলা
ভোলায় আ.লীগ নেতার নির্দেশে সাংবাদিকের ওপর হামলা

ভোলার বোরহানউদ্দিনে জায়গা-জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি (ভোলা) পরাণ আহসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন