যশোরের মনিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে গৃহবধূ তৃপ্তি মণ্ডলকে হত্যা মামলার আসামি পরকীয়া প্রেমিক শংকর মল্লিক (৬০) হারপিক পান করে আত্মহত্যা করেছেন। গত ৪ অক্টোবর তিনি নিজ বাড়িতে হারপিক পান করেন। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শংকর মণিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্দ মল্লিকের ছেলে। তৃপ্তিকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা হয়েছিল। তৃপ্তি মন্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি শংকর মল্লিক নিজের বাড়িতে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তাকে ওয়াশ করে চিকিৎসার জন্য ওয়ার্ডে পাঠান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।  সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছিল। হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে শংকর মল্লিকের অবস্থা গুরুতর ছিল। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, তৃপ্তি মন্ডলকে হত্যার ঘটনায় তার অবনিশ মন্ডল বাদী হয়ে শংকর মল্লিকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। তৃপ্তি মন্ডলকে হত্যার দুইদিন পর শংকর মল্লিক হারপিক পান করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, ২ অক্টোবর দুপুরে  কৃষ্ণবাটি গ্রামের ভ্যান চালক অবনিশ মণ্ডলের স্ত্রী দুই সন্তানের জননী তৃপ্তিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে শংকর মল্লিক। ঘটনার সময় ওই গৃহবধূ  কৃষ্ণবাটি  মাঠ থেকে ঘাস (গোখাদ্য) কেটে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এক সন্তানের জনক শংকরের সাথে তৃপ্তির পরকীয়া সম্পর্ক ছিল।  সম্প্রতি শংকর তাকে বিয়ে করতে  চাইলে তৃপ্তির নামে ভিটেবাড়ি লিখে দেওয়ার দাবি করেন। শংকর রাজি না হলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে শংকর তাকে (তৃপ্তি) হত্যা করে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা
যশোরের ৫টি আসনে ধানের শীষের প্রার্থী যারা

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬ টির মধ্যে  ৫টি  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। Read more

না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার
না ফেরার দেশে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর অন্যতম সদস্য ওয়াজির মোহাম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স Read more

চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে

পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর স্বামী সবুজ মন্ডলকে (৩২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে বুধবার দুপুরে পাবনা Read more

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় পাবিপ্রবিতে আনন্দ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১০ মে) রাতে বাংলাদেশ আওয়ামী Read more

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত Read more

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন