মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী যাকাত কনফারেন্স। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।মাস্তুল ফাউন্ডেশনের শরিয়াহ বোর্ড এবং যাকাত কনফারেন্সের আয়োজক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমাজ উন্নয়নমুখী করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো- যাকাতের মাধ্যমে কীভাবে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং দারিদ্র্য বিমোচন সম্ভব, সে বিষয়ে কার্যকর দিকনির্দেশনা তৈরি করা। এ বিষয়ে গত ৭ বছর ধরে মাস্তুল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, যাকাত কনফারেন্স ২০২৬-এর মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন ও মানবিক উন্নয়নে যাকাতের কার্যকারিতা, সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ তুলে ধরা। একই সঙ্গে যাকাতের ফরজিয়ত ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যাকাতের শুদ্ধ অনুশীলন ও প্রসার, যাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, আধুনিক প্রেক্ষাপটে যাকাতের প্রয়োগ, যাকাত বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং যাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হবে।এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, সরকারি কর্মকর্তাবৃন্দ, সমাজসেবী, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ডাক্তার, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মাস্তুল ফাউন্ডেশনের দাতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে বলেন, “আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে দারিদ্র্য ও বৈষম্যের কোনো স্থান নেই। সেই স্বপ্ন বাস্তবায়নে যাকাত কেবল একটি ইবাদত নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও দায়িত্বশীল বণ্টনের মাধ্যমে যাকাত মানুষের জীবন বদলে দিতে পারে এবং একটি টেকসই মানবিক সমাজ গড়ে তুলতে পারে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গায় ডাকাত সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় ডাকাতির প্রস্তুতিকালে ওয়াসিম মন্ডল নামে ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ধারালো ছুরি, চাইনিজ Read more

ভিক্ষুকের বাসায় মিললো সাড়ে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ
ভিক্ষুকের বাসায় মিললো সাড়ে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামে ভিক্ষুকবেশী পেশাদার চোরকে চোরাই মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। Read more

‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’
‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় Read more

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান Read more

উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন