সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসেছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতের কিছু আগে বালা নন্দা শর্মা ঢাকায় আসেন। তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে, তার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।এ ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথের মঙ্গলবার ঢাকায় আসার কথা।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক
নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে Read more

নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজসহ ৫ জন
নতুন মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজসহ ৫ জন

পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সোমবার (২৮ Read more

ত্রিশালে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রিশালে মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নজরুল বিশ্ববিদ্যালয় সড়কের কেরানী বাড়ি মোড় এলাকায় ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক ব্যবসা Read more

ফ্রান্সের ২১ সিটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন
ফ্রান্সের ২১ সিটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

ফ্রান্সে সেন্ট-ডেনিস শহরের টাউন হলের সামনে উড়তে শুরু করেছে ফিলিস্তিনের পতাকা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র Read more

আ.লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন