কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত রাত ২টার দি‌কে উপ‌জেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। মাদক কারবা‌রি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছে‌লে।পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাদক বিরোধী অভিযান প‌রিচালনা করার সময়ে উপ‌জেলার দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বা‌ড়ি‌তে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবা‌রি নয়ন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, দেড় গ্রাম হেরোইন, মাদক বি‌ক্রির ৩ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরু‌দ্ধে মাদ‌কের একাধিক মামলা র‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, মাদক কারবা‌রি‌ক নয়নের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। আজ রবিবার সকালে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর শাহজাদপুরে একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার(২৩ মার্চ Read more

কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ধামরাই-ফুলবাড়িয়া আঞ্চলিক Read more

১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ
১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

চলতি বছরের ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

‘তবু চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছেন তরুণ-তরুণীরা’
‘তবু চলছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছেন তরুণ-তরুণীরা’

আজ মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না, পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু, Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন