দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এতে করে দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এর আগে ৮ সেপ্টেম্বর ২২ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। নতুন দামে প্রতি ভরি ৩ হাজার ১৩৭ টাকা বেড়েছে।নতুন দামে অন্যান্য ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে: ২১ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায়।বাজুস জানিয়েছে, এই দামে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।চলতি বছরে (২০২৫) দেশের বাজারে এখন পর্যন্ত ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে, আর ১৬ বার কমেছে। তুলনামূলকভাবে, গত বছর (২০২৪) মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। দেশের বাজারে বর্তমানে রুপা বিক্রি হচ্ছে নিচের দামে: ২২ ক্যারেটের রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ২৯৮ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার
পঞ্চগড়ে বাদাম ক্ষেতে গাঁজার চাষ, যুবক গ্রেফতার

পঞ্চগড়ে গাঁজার গাছ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৪ Read more

নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা Read more

মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাদারীপুরে সেতুর কাজ ধীরগতিতে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাদারীপুরে কুমার নদের ওপর নির্মাণাধীন নয়াচর–চরমুগরীয়া সেতুটি এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন Read more

সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা নামে এ যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন