কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ যৌথভাবে ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করে দেয়। বিকল্প হিসেবে এখন থেকে সব যানবাহনকে প্রায় আড়াই কিলোমিটার সামনে লুধুয়া পেট্রোল পাম্পের সামনে থাকা ইউটার্ন ব্যবহার করতে হবে। দুর্ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন শেষে সেনা কর্মকর্তা, পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন।অনুসন্ধানে জানা গেছে, এ ইউটার্নকে ঘিরে ভয়াবহ সব দুর্ঘটনার মূল কারণ ছিল উল্টো পথে যানবাহনের প্রবেশ ও বাহির। গত তিন বছরে এখানে অন্তত ৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১১ জন যাত্রী, পথচারী ও চালক। আহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অনেকেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, খিলা বাজারে প্রবেশ ও বাহির হওয়ার জন্য পরিবহন ও প্রাইভেট গাড়ি উল্টো পথে ইউটার্ন অতিক্রম করত। ফলে উভয়মুখী দ্রুতগতির যানবাহন হঠাৎ বিভ্রান্ত হয়ে দুর্ঘটনার শিকার হতো। ফোর লেন উন্নয়নের পর থেকেই ইউটার্নটি যেন দুর্ঘটনার ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছিল। চলতি বছরের সাড়ে আট মাসেই এখানে অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে।সবশেষ গত মঙ্গলবার দুপুরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মো. শাহ আলম (৫৫) ও বাদল (১৮) নামে দুই ব্যক্তি নিহত হন। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন। হিমাচল পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। এ ঘটনায় আরও দুইজন আহত হন।ঘটনার পরদিন বুধবার জেলা প্রশাসকের মাসিক উন্নয়ন সভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমেদ তৈয়্যব, কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার, পুলিশ সুপার, সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান এবং লাকসাম হাইওয়ে থানার ওসি আদেল আকবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত হয়, দুর্ঘটনা রোধে অবিলম্বে খিলা দক্ষিণ বাজারের ইউটার্ন বন্ধ করে দেওয়া হবে। সিদ্ধান্তের পর শনিবারই সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা গিয়ে তা বাস্তবায়ন করেন।হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘বিপজ্জনক ওই ইউটার্নে ঘটে যাওয়া দুর্ঘটনার মূল কারণ উল্টো পথে যানবাহন চলাচল। এটি বন্ধ হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।’জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার জানান, ‘ইউটার্নটি যেহেতু ঝুঁকিপূর্ণ, তাই এটি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।’সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, ‘খিলা দক্ষিণ বাজারের ইউটার্ন বন্ধের সিদ্ধান্ত জেলা প্রশাসনের উন্নয়ন সভাতেই গৃহীত হয়। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সওজ কর্মকর্তারা যৌথভাবে পরিদর্শন শেষে এটি আপাতত বন্ধ ঘোষণা করেছেন। আমরা তা বাস্তবায়ন করেছি। সবাইকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।’স্থানীয়দের মতে, বহু প্রাণ কেড়ে নেওয়া ‘মরণফাঁদ’ ইউটার্নটি বন্ধ হওয়ায় এখন দুর্ঘটনা ও যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক
মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন আটক

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।শুক্রবার (৯ জানুয়ারি) Read more

দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে চুরি, ৪৮ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেফতার

যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার একটি দোকানে দুর্ধর্ষ চুরির ৪৮ ঘণ্টার মধ্যে মূল চোরকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃত Read more

কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ
কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (০৪ থেকে ২৫ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণের দায়ে গাজীপুরের কালিয়াকৈরে ৪৩.৫ কেজি ইলিশ জব্দ Read more

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক
পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত নারীসহ অর্ধশতাধিক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকাল থেকে Read more

মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান
মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন