ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন, প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত রেজিস্টার অধ্যাপক মোহাম্মাদ শাহ আলম চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শোভন, ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা রাজিউর রহমান।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে কর্মশালাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংবাদিকতা পেশায় আগ্রহী করে তোলে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মো. আকতারুজ্জামান, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান, দৈনিক কালবেলার লিড-মোজো রিপোর্টার আকরাম হোসেন, একুশের টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান এবং ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক।কর্মশালায় প্রতিটি সেশন শেষে কুইজের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে দিনব্যাপী এ আয়োজন শেষে সনদপত্র বিতরণ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহিদ হাদির জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
শহিদ হাদির জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের Read more

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে পৌরশহর সহ অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে Read more

তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা
তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা আপিলের নবম দিনের শুনানি শেষে আগামী ১১ নভেম্বর পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ Read more

সিরিয়ার জনগণের যুদ্ধভীতি নেই, ইসরায়েলকে সতর্কবার্তা আল শারার
সিরিয়ার জনগণের যুদ্ধভীতি নেই, ইসরায়েলকে সতর্কবার্তা আল শারার

সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর সরকারি বাহিনীর অভিযানের জেরে দেশটির অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর সিরিয়ার অন্তর্বর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন