ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। তিনি জানাচ্ছেন, তিনি নিজে এবং সঙ্গী ক্যামেরাম্যান অন্তরিক্ষ জৈন বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শুনেছেন, আর আকাশে ঝলকানি দেখতে পেয়েছেন।তিনি বলছেন, “ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হচ্ছে যে, ড্রোন হামলা হচ্ছে। ড্রোনগুলো ধ্বংস করার প্রচেষ্টা চলছে। পুরো শহরে ব্ল্যাক আউট চলছে।“অন্যদিকে পাঞ্জাবের অমৃতসর শহরে রয়েছেন বিবিসির রবিন সিং রবিন।তিনি বলছেন, “শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। একই সঙ্গে ড্রোন দেখাও যাচ্ছে। বিমানবাহিনীর ঘাঁটির কাছে গুলির শব্দও শোনা গেছে। তবে কর্মকর্তারা বলছেন, এই হামলায় কারও মৃত্যু হওয়ার খবর নেই।“ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীর জানাচ্ছেন, “শ্রীনগর আর অবন্তীপুরায় বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। কাশ্মীরের বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎ নেই।“ওদিকে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ অঞ্চলে আছেন বিবিসির রাঘবেন্দ্র রাও। তিনি জানাচ্ছেন, “পুঞ্চে গতকাল আর আজ গোলাগুলি চলছে, যাতে একজনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন।জম্মুতে আছেন বিবিসির দিব্যা আরিয়া। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে, রাতে সেখানেও বিস্ফোরণ হয়েছে।তার কথায়, “এলাকাটা অস্বাভাবিক রকম চুপচাপ। মানুষ ঘরে রয়েছেন। দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা হতেই পরিস্থিতি বদলে গেছে।“এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার Read more

আলফাডাঙ্গায় এতিমখানার ছাত্রদের জন্য ১৪ লাখ টাকার চেক বিতরণ
আলফাডাঙ্গায় এতিমখানার ছাত্রদের জন্য ১৪ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশনপ্রাপ্ত পাঁচটি এতিমখানার সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য ১৪ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা Read more

বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় সাহেবাবাদগামী চার রাস্তার মোড়ে রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার Read more

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু
জিয়া পরিবারের নেতৃত্বেই দেশের সব বিজয় এসেছে: সুলতান সালাউদ্দিন টুকু

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউএনওর ক্ষোভ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউএনওর ক্ষোভ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন