রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ শারীরিক অসুস্থতার কারণে আজিমুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মাথায় রক্ত জমাট বেঁধে মৃত্যু হয়। আজিমুলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়।ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলি। পরিবার জানায়, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ভোর ৪টার দিকে আজিমুল মারা যায়। হাসপাতাল থেকে তার মরদেহ গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেওয়া হবে এবং সেখানে বাদ আসর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজিতপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
বাজিতপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জের বাজিতপুরে বেতন, যোগ্যতা, জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।সোমবার (০৫ Read more

হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তে ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত
হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তে ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় ৫মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন Read more

জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি
জাপানে ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি

একাকিত্ব কাটাতে অভিনব এক কৌশল আবিষ্কৃত হয়েছে জাপানে। ভাড়ায় পাওয়া যাচ্ছে দাদি-নানি। ‘ওকে গ্রান্ডমা’ নামে একটি ব্যতিক্রমী পরিষেবার মাধ্যমে মানুষ Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
লোহাগাড়ায় স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলের মালিকানাধীন জায়গা জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন