ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার ( ০৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাত দিয়ে নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, গত কয়েক দিনে ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৯ মে) পিটিভির প্রতিবেদনে এ দাবি করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া গতরাত থেকে আরও ৪৮টি ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক জবাব’ দিচ্ছে।পাকিস্তান আইএসপিআরের মতে, কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায়, ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।গত মঙ্গলবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন ৩১ জন। এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে ১৬ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।আজ দুপুরে পাকিস্তানের নিরাপত্তা সূত্র টেলিভিশন চ্যানেলটিকে জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে গতকাল পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। তবে আজ শুক্রবার আরও দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক

পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে Read more

ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে Read more

পাকিস্তান ভারতের ‘মিথ্যা অহংকার’ চুরমার করে দিয়েছে: শাহবাজ শরিফ
পাকিস্তান ভারতের ‘মিথ্যা অহংকার’ চুরমার করে দিয়েছে: শাহবাজ শরিফ

পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের ‘মিথ্যা অহংকার’ ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে যে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান Read more

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত Read more

সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির Read more

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন