আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়কের সমাবেশ সমাপ্ত করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করব।’শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে হাসনাত আবদুল্লাহর এ ঘোষণার পরপরই মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা।শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার
কুয়াকাটায় মাটিচাপা হত্যাকাণ্ডে আপন ভাইসহ দুজন গ্রেপ্তার

কুয়াকাটার কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ফেরদৌস মুন্সী (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও Read more

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫৫২

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন Read more

মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম
মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফুটবল কসরতের শিল্পী আব্দুল হালিম আবারও গড়লেন গিনেস বিশ্বরেকর্ড। মাথার ওপরে ফুটবল ব্যালান্স করে টানা Read more

চাঁদ দেখা কমিটির সভা শুরু
চাঁদ দেখা কমিটির সভা শুরু

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৈঠকে Read more

স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ
স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

'নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র Read more

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ ইকরাম নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন