‘নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তারপরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্ত্র পাহাড়া দেবেন এই দেশের জনগণ।’ এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।দীর্ঘ ১১ বছর পর শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যারা বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়েছেন তাদের সংখ্যা তিন হাজারেরও অধিক, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, পুলিশ কাস্টডি এবং জেলখানায় মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা তখন পর্যন্ত ছিল সাত হাজার একশত আটাশি জন। এখন সেই হিসাব অনেক বেশি। ২০২৪ সালে ছাত্র গণঅভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে জাতিসংঘের হিসাব মতে তাদের সংখ্যা ১৪০০ এর বেশি। যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের সংখ্যা বিশ হাজারেরও বেশি। এরকম একটি রাষ্ট্রীয় অনাচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি। আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম, আমার দীর্ঘ জীবনের একটি অংশ, প্রায় দশ বছর আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, রাজনীতি এবং ঠিকানা বাংলাদেশই প্রথম, সবার আগে বাংলাদেশ।’জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জাতীয় নেতৃবৃন্দ।সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা শহরের প্রতিটি রাস্তা ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে এখন দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোট গ্রহণ চলছে। সরাসরি ভোটের মাধ্যমে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও ৫টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটির প্রত্যেকটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ১,৫১৫ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।এবারের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (ছাতা প্রতীক), জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক (চেয়ার প্রতীক)।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— জেলা বিএনপির সদস্য সচিব ডা. মো. রফিকুল ইসলাম হিলালী (মাছ প্রতীক), যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু (ফুটবল প্রতীক), জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি প্রতীক)।দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান সভাপতি, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সাধারণ সম্পাদক এবং এস এম মনিরুজ্জামান দুদু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।পরবর্তীতে কমিটির মেয়াদ শেষ হওয়ায় জেলা কমিটি ভেঙে দিয়ে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ডা. মো. আনোয়ারুল হক আহ্বায়ক এবং ডা. মো. রফিকুল ইসলাম হিলালী সদস্য সচিব ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত Read more

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল 'সচেতন শিক্ষার্থী সংসদ'-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী Read more

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুড়িয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সব Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন