চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিতা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মধু শেখের মেয়ে ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।স্থানীয়রা জানায়, বাতরুমের দরজা খোলার সময় মিতা অসাবধানতা বশতঃ বৈদ্যুতিক তারে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের সদস্যরা মিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার Read more

সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ
সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের Read more

সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

চোরাই পথে ভারত থেকে আনা ১টি কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও কুকুর ও বিড়ালের ঔষধ জব্দ করেছে Read more

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সেবাস্তিয়ান লেকোর্নু

প্রতিরক্ষামন্ত্রী ও ঘনিষ্ঠ মিত্র সেবাস্তিয়ান লেকোর্নুকে এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী মনোনীত করলেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।আস্থা ভোটে পদচ্যুত ফ্রাঁসোয়া বায়রুর স্থলাভিষিক্ত হবেন Read more

ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা
ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী Read more

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন