দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা করার অপরাধে সৌদির এক নারীকে শাস্তিদেওয়া হয়েছে। একইসঙ্গে ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সেই সাথে তারাকখনো আর সৌদিতে কাজের জন্য প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে।বুধবার (০৭ মে) তাদের বিরুদ্ধে ‘তাস্তুরি’ করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। মূলত সৌদির এ নারী নিজের নামেকোম্পানি খুলে বাংলাদেশিদের ব্যবসা করতে দিচ্ছিলেন। তারা মক্কায় পরিবহণ খাতে ব্যবসা করত। এই বাংলাদেশিরা এরমাধ্যমে অর্জিত অর্থ সৌদির বাইরেও নিয়ে যাচ্ছিল।সৌদিতে যদি কোনো বিদেশি লাইসেন্সসহ ব্যবসা করতে চায় তাহলে তার কাছে কমপক্ষে ১০ লাখ রিয়াল থাকতে হবে। যদিকারও এ অর্থ দেওয়ার সামর্থ না থাকে তখন সৌদির কোনো নাগরিকের মাধ্যমে কোম্পানি খুলে বিদেশিরা ব্যবসা করেন। যাতাস্তুরি নামে পরিচিত। এ ধরনের সহায়তা সম্পূর্ণ বেআইনি।তদন্তে পাওয়া গেছে, সৌদির এ নারী বাংলাদেশিদের পরিবহণ খাতে ব্যবসা করতে সহায়তা করেছেন। যারা বিদেশি বিনিয়োগপ্রত্যয়নপত্র নেননি। তিনি এ দুই বাংলাদেশিকে নিজেদের মতো কাজ করতে, অর্থ আয় করতে সহায়তা করেছেন। যেগুলো তারাসৌদির বাইরে পাঠিয়েছেন।তদন্তে আরও পাওয়া গেছে, সৌদির এ নারী নিজের নামে লোন নিয়ে ট্যাংকার কিনেছেন। কিন্তু বাংলাদেশিরা এটি ব্যবহার করত। নিজেদের মালিকানাধীন বলে পরিচয় দিত এবং ট্যাংকার নিয়ে বাণিজ্যিক চুক্তি থেকে সবকিছু করত। বেআইনি কাজের জন্য সৌদির  ঐ নারী ও বাংলাদেশিদের ১ লাখ ৫০ হাজার রিয়াল জরিমান করা হয়েছে।মক্কার ফৌজদারি আদালত এ শাস্তি প্রদান করেছে। যা প্রকাশ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। আদালত তাদের ১ লাখ ৫০হাজার রিয়াল জরিমানা করার পাশাপাশি কোম্পানির নিবন্ধন বাতিল, লাইসেন্স স্থগিত, কোম্পানির সব কার্যক্রম এবং জাকাত, ফি ও ট্যাক্স নেওয়া বন্ধ করেছে। এছাড়া আদালত দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো এবং সৌদিতে কাজের জন্য প্রবেশেরক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪
যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৪

পাবনার ঈশ্বরদীতে যাত্রী বেশে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে সেই অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার Read more

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে ৮ টুকরা মরদেহের রহস্য উন্মোচন
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে ৮ টুকরা মরদেহের রহস্য উন্মোচন

গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অলি মিয়া (৩৫) নামের এক যুবকের মাথাবিহীন ৮ টুকরো লাশের হত্যার রহস্য উন্মোচন করেছে Read more

সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া
সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা আসছে। ৩০ মার্চ পর্যন্ত দেশে হাম Read more

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর Read more

গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের
গেট বন্ধ করে দেওয়ায় কেউ বের হতে পারেনি, অভিযোগ স্বজনদের

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কেউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন