পাবনার ঈশ্বরদীতে যাত্রী বেশে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে সেই অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকৃত সেই অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে মোঃ সুমন সরদার, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া গ্রামের মোঃ আব্দুল খালেকের মেয়ে মোছাঃ সুখি খাতুন, নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের মোঃ শাহু বিশ্বাসের মেয়ে মোছাঃ তনিমা আক্তার তমা, একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে মোছাঃ আখি খাতুন।গত ১৬ জুন রাতে ঈশ্বরদী বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। জানা গেছে, গত ১৬ জুন (সোমবার) রাত সাড়ে ৮টার সময় বাজার থেকে একজন ছেলে ও একজন মেয়ে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বাবুলচারা গ্রামে যাওয়ার জন্য যাত্রী বেশে অটোরিকশায় উঠে। পরে যাওয়ার পথে বাস টার্মিনাল থেকে চক্রের আরো দুই সদস্য রিকশাতে উঠে। তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে রাত ১০টার সময় ওই ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের একটি ফাঁকা মাঠে নিয়ে চালককে পেছন থেকে চেতনানাশক মেডিসিন ব্যবহার করে চালককে রিকশা থামাতে বলে। পরে চালক ধীরে ধীরে অচেতন হয়ে পড়লে ওড়না দিয়ে হাত-পা বেঁধে রিকশাটি ছিনতাই করে পালিয়ে যায় তারা।ঈশ্বরদী থানার ওসি মো. আ স ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় গত পরশুদিন থানায় একটি ছিনতাই মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত রিকশাটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের
অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের Read more

বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে তিন Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে আপিল বিভাগের Read more

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল: ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (০২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন