কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পার্শ্বে প্রটেকশন বাধের নিকটস্থ চর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার একদল পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টর গুলো থানায় নিয়ে আসা হয়েছে।এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম সোমবার রাত ৮ টায় জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণ পাশ্বে ধরলা নদীর প্রটেকশন বাধের কাছে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে। এমন খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় ট্রাক্টর গুলো থানায় আটক আছে। টাকা পরিশোধ সাপেক্ষে আটক ট্রাক্টর গুলো ছেড়ে দেয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৭ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের Read more

আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার
আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি Read more

পদত্যাগ করলেন কোচ সালাউদ্দিন
পদত্যাগ করলেন কোচ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি দায়িত্ব Read more

লালপুরে ভাইবোনের মনোনয়ন যুদ্ধে মহাসড়কে আগুন
লালপুরে ভাইবোনের মনোনয়ন যুদ্ধে মহাসড়কে আগুন

নাটোরের লালপুরে মনোনয়ন বঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। এ সময় বনপাড়া-পাবনা মহাসড়কে ধীরগতিতে Read more

বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা
বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা

দিনাজপুরের বিরামপুরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে (৩২) অপহরণ করে বনের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রধান আসামি আলমগীর হোসেনকে (৩৯) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন