গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীর মৃত্যুর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইসলামী ছাত্রসেনা ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুরাদপুরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করা হয়।সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, একে খান, সল্টগোলা ক্রসিং ও অক্সিজেন মোড়ে একযোগে অবরোধ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেয় শতাধিক ব্যক্তি। সকাল সাড়ে ১১টার দিকে মুরাদপুর মোড়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।চোখেমুখে গ্লানি ও ক্ষোভ নিয়ে মাসুদ আহমেদ নামের একজন অবরোধকারী সময়ের কণ্ঠস্বর-কে বলেন, “আগে ছাত্রলীগ ছিল, এখন তারা নেই—কিন্তু ভূমিকা একই রয়ে গেছে। পুলিশ ছিল হাতের পুতুল, এখনও পুতুলই আছে। আমাদের একজন আলেমকে হত্যা করা হলো—এক সপ্তাহ কেটে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি, অথচ অন্য ঘটনায় হাত ছিঁড়ে গেলে তাৎক্ষণিক গ্রেপ্তার!”পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় অবরোধকারীরা এলোমেলোভাবে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশের অভিযানে অন্তত ১০ জনকে আটক করা হয়।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, “সকাল ৯টা থেকে প্রায় ১০০-২০০ লোক সড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দিতে বারবার অনুরোধ করা হলেও তারা মানেনি। একপর্যায়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নিতে বাধ্য হই।” তিনি আরও বলেন, “ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জনদুর্ভোগ রোধে পুলিশ মাঠে রয়েছে।”সরেজমিনে দেখা যায়, মুরাদপুরে সংঘর্ষের সময় ‘স্থানীয়’ পরিচয়ে কিছু যুবক লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসেন। তারা অবরোধকারীদের ধাওয়া দেন এবং অনেকের মোবাইল ফোন কেড়ে নিতেও দেখা গেছে।অন্যদিকে, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় সকাল ১০টার দিকে শান্তিপূর্ণভাবে রেলপথ সংলগ্ন সড়কে অবরোধ করে শতাধিক ব্যক্তি। তবে সেখানে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হক বলেন, “প্রায় ৫০-৬০ জন মানুষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। আমাদের অনুরোধে তারা ফিরে যান। গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি।”মাওলানা রইস উদ্দিন কাদেরী গত ২৭ এপ্রিল গাজীপুরের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। শিশু বলাৎকারের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন তিনি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২৮ এপ্রিল ভোরে গাজীপুর কারাগারে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ইসলামী সংগঠন ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতারা দাবি করেছেন, “এই মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।” এক অবরোধকারী বলেন, “একজন আলেমের মৃত্যু হলেও বিচার হচ্ছে না। আমরা শান্তিপূর্ণভাবে ন্যায্য বিচার চাই।”সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সড়ক অবরোধ জনগণকে দুর্ভোগে ফেলার উদ্দেশ্যে নয়, বরং রইস উদ্দিনের মৃত্যুর দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাওয়ার অংশ হিসেবেই কর্মসূচি পালন করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক

মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে তৎপরতা, জরিমানা তিন প্রতিষ্ঠানে
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে তৎপরতা, জরিমানা তিন প্রতিষ্ঠানে

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার Read more

মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা
মালয়েশিয়ায় আধুনিক ড্রাইভিং লাইসেন্স কার্ড চালু, পাবেন যারা

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) একটি নতুন ডিজাইনের মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স (এলএমএম) কার্ড চালু করেছে, যা উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ
খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না : ইসি মাছউদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।আজ মঙ্গলবার Read more

ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ
ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম: উপদেষ্টা আসিফ

ঈদুল আজহার তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একইসঙ্গে ঈদুল আজহার দ্বিতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন