মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান। তার এই পদে থাকার উদ্দেশ্য ছিল ফেডারেল ব্যয় হ্রাস করা। খবর এএফপির।মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্বের সময় শেষ হয়েছে। অপচয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। মাস্ক আরও যোগ করেন যে, ‘সরকার দক্ষতা বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি গোটা সরকারের কাজের পদ্ধতিতে পরিণত হবে।’দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ট্রাম্পের নতুন খরচ সংক্রান্ত বিলটি সরকারের ঘাটতি আরও বাড়িয়ে দেবে এবং ডিওজিই-এর কাজকে ক্ষতিগ্রস্ত করবে, ইতোমধ্যে হাজার হাজার মানুষকে ছাঁটাই করা হয়েছে। মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করে মাস্ক তার স্পেসএক্স এবং টেসলা ব্যবসার দিকে নজর দিবেন। এর আগে ট্রাম্পের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন তিনি। মাস্ক অভিযোগ করেছেন যে, প্রশাসনের অসন্তুষ্টির জন্য ডিওজিই-কে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, ‘আমি বিশাল খরচ বিল দেখে হতাশ হয়েছি। সত্যি বলতে, যা শুধু বাজেট ঘাটতিই বাড়ায় না বরং তা ডিওজিই টিমের কাজকে দুর্বল করে তোলে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য Read more

ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান
ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ Read more

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির
গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও Read more

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, ২ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার (০৬ জুলাই) Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন