চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন  কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. মোদ্দাছির (২৫), তার ছোট বোন হাফিজা আক্তার (১৯) ও রোহিঙ্গা নারী হালিমা আক্তার (২০)। তাদের মধ্যে মোদ্দাছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মুদ্দাছির উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। গত ডিসেম্বর থেকে তিনি আর কোনো দায়িত্বে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, এই ছেলে আমাদের সংগঠনের সঙ্গে জড়িত নয়। তবে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি জানি। পুলিশ জানায়, গ্রেফতাররা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসব জাল নোট সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ব্যাগ থেকে ১৩টি এক হাজার টাকার এবং ৩৬টি পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ (রোববার) আদালতে সোপর্দ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর
এবার যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর

যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাস হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Read more

ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি
ওজন বাড়লেই দল থেকে বাদ, গার্দিওলার হুশিয়ারি

চলছে বড়দিনের ছুটি। এই সময়ে ফুটবলাররা দলের ক্যাম্প ছেড়ে ছুটে যান নিজ নিজ পরিবারের কাছে। তবে বড়দিনের আনন্দে যাতে খেলোয়াড়রা Read more

গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ
গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল: ইউনিসেফ

অব্যাহত বোমা হামলা ও মানবিক সহায়তায় বাধা সৃষ্টির মাধ্যমে গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশুকে হত্যা করছে ইসরায়েল। এমন তথ্য জানিয়েছে Read more

বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।বুধবার Read more

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?
‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য Read more

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্ক
বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যা আতঙ্ক

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন