আবাসনসহ ৩ দফা দাবি আদায়ে আজ সমাবেশ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করবেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।সেই সঙ্গে তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় সমাবেশ করবেন সাবেক-বর্তমান সকল শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণঅনশনে বসবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, আমরা কাল (আজ শুক্রবার) থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেব সিআর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য, যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে (আজ শুক্রবার) আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে।তিনি আরও বলেন, আমরা সকাল ১০টায় সাবেক বর্তমান সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে জড়ো হব। এখান থেকে এভাবে ফেরত যাব না।অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কী দেওয়া যায়?এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল
স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

উয়েফা নেশন্স লিগের ফাইনাল মঞ্চে যেমন উত্তেজনা থাকা দরকার তার সবটাই ছিল। পুরো খেলাজুড়েই ছিল শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। নির্ধারিত সময়ের খেলাতে Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর Read more

রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার
রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, Read more

ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ
ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা Read more

ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ
ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ

ঢাকার বড় সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও (১৫ জানুয়ারি) অবরোধ কর্মসূচি পালন করছেন Read more

আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান। তেহরানের অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর ১৮তম ওয়েভে টার্গেট হয়েছে তেলআবিব। খবর আলজাজিরা।দক্ষিণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন