যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে ৫ শতাংশ কর পরিশোধের নতুন আইন পাস হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে প্রস্তাবটি করেন। রোববার মার্কিন কংগ্রেসের বাজেট কমিটিতে মাত্র ১ ভোটের ব্যবধানে তা পাস হয়েছে। এই বিলে কর হ্রাস, সরকারি ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা উন্নত করার পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ স্থানান্তরের (রেমিট্যান্স) উপর ৫ শতাংশ নতুন কর আরোপ করা। খবর এনডিটিভির।ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট-এ বলা হয়েছে, সমস্ত রেমিট্যান্সের উপর ৫ শতাংশ কর ধার্য করা হবে। কর সংগ্রহ করবে মার্কিন ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারীরা। তারাই এ কর সংগ্রহ করে সরকারকে দেবে। যদি স্থানান্তরের সময় কর পরিশোধ না করা হয়, তাহলেও পরিষেবা প্রদানকারী দায়ী থাকবে।মার্কিন নাগরিক এবং দেশেই যাদের জন্ম তারা এ করের আওতাভূক্ত থাকছেন না। তাদের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে এবং মার্কিন কোষাগারের সঙ্গে একটি বিশেষ চুক্তি করতে হবে। প্রেরিত অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এ বিলে কোনও কর ছাড় দেওয়া হয়নি। এর অর্থ হল প্রেরক যদি মার্কিন নাগরিক না হন তবে ছোট স্থানান্তরের উপরও কর আরোপ করা হবে।এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ভারত। কারণ ভারত আমেরিকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স পায়। ২০২৩-২৪ সালে ভারত ১১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। এর ২৭.৭ শতাংশ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এই রেমিট্যান্সের বেশিরভাগই আসে H1B এবং L1 ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের কাছ থেকে। প্রকৃতপক্ষে, গত বছরে জারি করা H-1B ভিসার ৭০ শতাংশেরও বেশি ভারতীয় কর্মীদের থেকেই গিয়েছে।বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। পাস হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৪৫ লাখ ভারতীয় এর অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় প্রভাব পড়তে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএনএক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কিছুক্ষণ Read more

যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’
যেভাবে একটি গোত্রের নাম হয়ে উঠল ‘ইহুদি’

ইহুদিরা হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত  ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠপুত্র ও হজরত Read more

৪৭৭ কোটি ২৩ লাখ টাকার সার কিনবে সরকার
৪৭৭ কোটি ২৩ লাখ টাকার সার কিনবে সরকার

মরোক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে মোট ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। Read more

বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার Read more

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন