উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৫২.১৫ মিটার অতিক্রম করেছে। এতে নীলফামারীর তিস্তাপাড়ের হাজারো মানুষ নতুন করে বন্যা আতঙ্কে পড়েছেন।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। দুপুর ৩টার দিকে তা নেমে আসে ২২ সেন্টিমিটার নিচে। তবে সন্ধ্যার পর দ্রুত পানি বাড়তে শুরু করে এবং বিপৎসীমা ছাড়িয়ে যায়। এর ফলে ডিমলা, জলঢাকা, গঙ্গাচড়া ও আশপাশের নদীতীরবর্তী গ্রামগুলো প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়রা বলছেন, পানি বাড়ার কারণে তিস্তার তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে হাতীবান্ধার নদী তীরবর্তী এলাকাগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। চরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানুষজন নৌকা ও ভেলায় চলাফেরা করছেন।তিস্তাপাড়ের বাসিন্দারা বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বাড়ছে। এতে নিচু এলাকা প্লাবিত হয়ে অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাচ্ছে। পুকুরের মাছ ভেসে যেতে শুরু করেছে। ক্ষতির মুখে পড়েছে আমন চাষ ও অন্যান্য ফসল।ডিমলার পূর্বখড়িবাড়ী গ্রামের এক কৃষক জানান, ‘কয়েকদিন ধরে পানি ওঠানামা করছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে পানি হু হু করে বাড়ছে। আমাদের আমন ধানের চারা সব তলিয়ে যাচ্ছে। খুব ভয় লাগছে।’বাইশপুকুর চরের বাসিন্দারা বলেন, ‘প্রতি বছরই আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হই। এবারও একই অবস্থা মনে হচ্ছে। সাহায্য চাই না, চাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক।’ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, সে বিষয়ে জানা যাবে আজ। রবিবার (৪ মে) বিকেলে এক Read more

পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ
পাথরঘাটায় নৌবাহিনীর সহায়তায় সাকো নির্মাণ

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। যার ফলে ওই এলাকার অন্তত Read more

এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার
এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের Read more

চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার  ডুলাহাজারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে সাব্বির হোসেন সাগর (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী Read more

রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর Read more

শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের
শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের

শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন