দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি স্ত্রী শান্তা ও একমাত্র পুত্রকে নিয়ে। এমনিতে নিজের ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না অভিনেতা। তবে এবার দাম্পত্য জীবনের ব্যর্থতার কথা তুলে ধরলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।প্রেম করে বিয়ে। ১৮ বছর হয়ে গেল সংসার পেতেছেন অভিনেতা। তাঁর স্ত্রী শান্তা পেশায় চিকিৎসক। অভিনেতার ব্যস্ত জীবনকে গুছিয়ে দিয়েছেন তিনিই। কাজের কারণে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে হয় চঞ্চলকে। পরিবারকে সময় দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই সামলান অভিনেতার স্ত্রী। অথচ বিবাহবার্ষিকীর তারিখ পর্যন্ত মনে রাখতে পারেন না অভিনেতা। ২৭ আগস্ট ছিল তাঁদের বিয়ের জন্মদিন। এবারও সেই তারিখ ভুল গিয়েছেন তিনি। তবু স্ত্রী কোনও অভিযোগ জানাননি।চঞ্চলের কথায়, ‘আমাদের বিয়ের দিনটা ভুলে গেছিলাম… কত তম সেটাও মনে করতে পারছি না!!! কিছুক্ষণ আগে শান্তা যখন মনে করাল, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধ বোধও কাজ করছিল।’’ প্রতি বছরই নাকি এমনটাই ঘটে। তাই ‘অভিনেতা’ চঞ্চল সফল হলেও, সংসারে যে তিনি ব্যর্থ সে কথাই প্রকাশ্যে স্বীকার করলেন তারকা। চঞ্চলের কথায়, ‘সত্যই আমার মনে ছিল না। প্রায় বছরই এরকম ঘটে। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও, সাংসারিক জীবনে কিন্তু আমার ব্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মত। এত কিছুর পরেও সেখান থেকে তেমন বড় কোনও অভিযোগ আসে না।’আর এই সহনশীলতা ও বোঝাপড়াকেই তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবনের মূল শক্তি বলে মনে করেন অভিনেতা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ আষাঢ়ের প্রথম দিন
আজ আষাঢ়ের প্রথম দিন

আজ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে Read more

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) হিসেবে পদোন্নতি Read more

নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার
নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এটি খুন বলেই ধারণা করা হচ্ছে। Read more

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না Read more

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। Read more

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ৮৮ জন, গ্রেফতার ৭
জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, মামলায় আসামি ৮৮ জন, গ্রেফতার ৭

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন