দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের দিকে ইস্টার্ন কেপ প্রদেশের মাকোমা শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। জায়গাটি রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত। প্রাদেশিক পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে এ তথ্য জানান বলে নিউজরুম আফ্রিকা সম্প্রচার সংস্থার বরাতে জানিয়েছে ডেইলি সান।প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান বিনকোসে।তিনি জানান, নিহতদের ১৩ জনই মিনিবাসের যাত্রী। মিনিবাসটি কন্সে শহর থেকে কেপটাউন অভিমুখে যাচ্ছিল। যা ছিল প্রায় ১,০০০ কিলোমিটারের এক দীর্ঘ যাত্রা।এ দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।দক্ষিণ আফ্রিকায় একটি আধুনিক ও ব্যস্ত সড়ক নেটওয়ার্ক থাকলেও দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অনেক বেশি। যা মূলত গতিসীমা লঙ্ঘন, বেপরোয়া চালনা এবং অনুপযুক্ত যানবাহনের কারণে ঘটে থাকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের Read more

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। Read more

ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান
ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে Read more

১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে: টুকু
১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতো। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলো। সমাজে Read more

ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস
ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ফাঁস

বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান Read more

‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’
‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন