গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।এদিকে এ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী করে বরিশালে ছাত্র জনতা।সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী শুরু করে তারা। এ সময় একটি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়। এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের।দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন কলেছে বলে জানিয়েছেন।এ সময় কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশেষ ডায়েটে মাইগ্রেন নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন ঝরালেন আমির খান
বিশেষ ডায়েটে মাইগ্রেন নিয়ন্ত্রণ করে ১৮ কেজি ওজন ঝরালেন আমির খান

সিনেমা নিয়ে আমির খান যেমন খুঁতখুঁতে তেমনই নিজের ফিটনেস নিয়েও ভীষণ সচেতন থাকেন। তাই তো ভক্তদের চোখ ফাঁকি দিতে পারেননি Read more

বরগুনায় এক ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়
বরগুনায় এক ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়

বরগুনার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় আড়াই কেজি ওজনের ইলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য Read more

রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন
রায়পুরের চরাঞ্চলে খিরার বাম্পার ফলন

‎অনুকূল আবহাওয়া ও উর্বর চরজমির কারণে খিরা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভ Read more

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এছাড়া আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, Read more

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর Read more

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এক ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন