আজ ৪ মে, ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ বা ‘IFFD’ হিসেবে পালিত হয়। প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সব দিবস পালন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এই দিনটি পালন করা হয়।১৯৯৯ সালের ৪ মে প্রথম আন্তর্জাতিক দমকলকর্মী দিবস পালন করা হয়। ১৯৯৮ সালের ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় দাবানলের আগুন নেভাতে গিয়ে ৫ জন দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার লিংটন শহরের ভিক্টোরিয়া অঞ্চলে দাবানল দেখা দিলে এই দাবানল নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়া সরকার ব্যর্থ হয়ে মিউচুয়াল এইড বা পারস্পরিক সাহায্য চান।এরই ফলশ্রুতি হিসেবে গিলংওয়েস্ট ফায়ার ব্রিগেড সাহায্য করতে এগিয়ে আসে। গ্যারি ভেডিভেলট, স্টুয়ার্ট ডেভিডশন, ক্রিস ইভান, জেসন থমাস, ম্যাথিউ আর্মস্ট্রং -এই পাঁচজন দমকলকর্মী দমকলের ট্রাকে করে ‘হট জোনে’ প্রবেশ করে আগুন নেভাতে চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় হঠাৎ বাতাস উল্টো দিকে প্রবাহিত হয় এবং এই পাঁচজন দমকলকর্মী সমেত দমকলের গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনা জে‌. জে. এডমনসনকে অনুপ্রাণিত করে দমকলকর্মী দিবস পালন করার জন্য। যে সমস্ত দমকলকর্মী প্রাণ হারিয়েছেন এবং এখনো যে সমস্ত দমকলকর্মী প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের লেলিহান গ্রাস থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করে চলেছেন, তাঁদের সম্মানার্থে এই দিনটি পালন করা হয়।১৯৯৯ সালের ৪ জানুয়ারি অস্ট্রেলিয়ায় দাবানলে পাঁচজন দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে একটি ইমেইল সমগ্র বিশ্বের প্রতিটি দেশের কাছে পাঠানো হয়। এই মেইলটিতে ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ পালন করার প্রস্তাব দেওয়া হয় এবং এই দিনটি ছুটির দিন হিসেবে ঘোষণা করার কথা বলা হয়।আন্তর্জাতিক দমকলকর্মী দিবসের অন্যতম তাৎপর্যপূর্ণ চিহ্ন হল ‘লাল নীল ফিতে’। এটি ৫ সেন্টিমিটার লম্বা এবং ১ সেন্টিমিটার চওড়া, ফিতেটির উপরের অংশটিতে লাল এবং নীল এই দুটো আলাদা রং এক সঙ্গে মিশেছে। লাল হল আগুনের প্রতীক এবং নীল হলো পানির প্রতীক।আবার একই সঙ্গে লাল নীল হলো বিশ্বের জরুরি পরিষেবার প্রতীক। তাই এই রং দুটিকেই দমকলবাহিনীর কর্মীদের উৎসাহিত করার জন্য ও শ্রদ্ধা জানানোর জন্য ব্যবহার করা হয়েছে।আন্তর্জাতিক দমকল কর্মী দিবসে লাল ও নীল ফিতে বাড়ির বাগানের সামনের গাছে, জামায়, গাড়িতে, টুপিতে লাগানো হয়ে থাকে। এই ফিতের মাধ্যমে মানুষ এই বিশেষ দিনটিতে দমকল কর্মীদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা প্রকাশ করে।‘সেন্ট ফ্লোরিয়ান’ এই দিনটির আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয়। ৩০০ সালে রোম শহরে নরিকাম অঞ্চলের সেন্ট ফ্লোরিয়ান ছিলেন প্রথম ব্যক্তি যিনি একটি দল তৈরি করে আগুন নেভানোর কাজ করেছিলেন। প্রবাদ আছে মাত্র এক বালতি জল ব্যবহার করে তিনি সমগ্র একটি গ্রামকে আগুনের হাত থেকে রক্ষা করেছিলেন, শুধু তাই নয় যারা আগুনে বিপদের মধ্যে পড়েছিল তাদেরও তিনি রক্ষা করেছিলেন। এরপর থেকে সেন্ট ফ্লোরিয়ান এই কাজেই নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ৪ মে তাঁকে তাঁর কাজের জন্য সম্মানিত করা হয় এবং বিশ্বের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। তাই তাঁকে সম্মান জানাতেই এই দিনটিকে আন্তর্জাতিক দমকলকর্মী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান

গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে Read more

দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার
দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড

প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত নিয়ে যুদ্ধের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির জন্য পার্লামেন্ট ভেঙে দিয়েছে থাই্যান্ডে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক রাজকীয় Read more

ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার
ইরানে ইন্টারনেট সুবিধা সীমিত করেছে সরকার

নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। খবর আল জাজিরার।ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ইসরায়েলের Read more

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়: শিশির মনির
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়: শিশির মনির

সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন Read more

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন