মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া একটি মিষ্টির দোকানে কাজ করতেন। একপর্যায়ে তার কাজ না থাকায় তিনি হতাশাগ্রস্ত হয়ে মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ছিনতাইয়ের সিদ্ধান্ত নেন। তবে একাধিক দোকানে জনসমাগম বেশি থাকায় তিনি ছিনতাই করার সাহস পাননি। পরবর্তীতে গত ৭ আগস্ট মৌলভীবাজারের শমসেরনগর রোডের সদাইপাতি নামের ওই প্রতিষ্ঠানে ব্যবসায়ী রুবেলকে একা পেয়ে তিনি ছিনতাইয়ের পরিকল্পনা করেন।তিনি তার দোকানে রঙ কেনার কথা বলে ঢুকে, একপর্যায়ে ব্যবসায়ী রুবেল তার দোকানের ভিতরের দিকে প্রবেশ করলে ঘাতক জুয়েল তাকে ছুরিকাঘাত করে। এ সময় রুবেল চেচামেচি করলে তাকে বেশ কয়েকটি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন জুয়েল। পরবর্তীতে রুবেলের ক্যাশ খুলে সেখানে থাকা ১১০০ টাকা তিনি নিয়ে পালিয়ে যান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি
অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধান Read more

গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে Read more

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে Read more

ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির
ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে জমি-জমার বিরোধের জেরে ছয় বছরের নিষ্পাপ শিশু তায়েবা খুন হয়েছে নিজের আপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন