ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত ৩ সেনা নিহত হয়েছে। রোববার (০৪ মে) সকাল ১১টার দিকে দুর্ঘটনায় ওই সৈন্যরা প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এলওকিউ এআই ল্যাপটপ
বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এলওকিউ এআই ল্যাপটপ

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন এআই পাওয়ারড লেনোভো এলওকিউ (83DV00VBLK) গেমিং ল্যাপটপ। আধুনিক প্রযুক্তি Read more

প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার
প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার

দীর্ঘদিন প্রবাসে থাকেন দেলোয়ার হোসেন ও আলী হোসেন। দুই ভাই মিলে কষ্টের অর্জিত প্রবাসের আয় দিয়ে গড়ে তুলেছেন একটি স্বপ্ন Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে Read more

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন
গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল ৫টা ১০মিনিটে রাজধানীর স্কয়ার  হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন