ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে জানা গেছে, ‘আবদালি’ নামের ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ‘সিন্ধু’ নামক একটি সামরিক মহড়ায়। ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা ৪৫০ কিলোমিটার বলে দাবি করেছে ইসলামাবাদ।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার এবং এতে রয়েছে উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও উচ্চমানের ম্যানুভারিং ক্ষমতা। উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের প্রস্তুতি যাচাই ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষার মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা।উৎক্ষেপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সদস্য এবং পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা।সফল উৎক্ষেপণের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানেরা সেনা সদস্য ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।উল্লেখ্য, এই উৎক্ষেপণ এমন সময় হলো যখন কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে “পূর্ণ স্বাধীনতা” দেন জবাব দেওয়ার জন্য। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে ইন্টার মিলান

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ থেকে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারের Read more

সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন
সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে এক টমটম চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় Read more

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির কমিটিতে সাবেক পৌর মেয়র তারিক আবুল Read more

‘রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে’
‘রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরিতে বৈষম্যের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইএমএফ Read more

৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
৪৫ জনকে হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিনভর গাজার বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন