নরসিংদীর রায়পুরায় বিবাধধমান দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হবার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার চরাঞ্চলের আলীনগরে এই ঘটনা ঘটে।নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম রাজন শিকদার (১৬)। তিনি পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।নিহতের ভাই রাসেল মিয়া সাংবাদিকদের জানান, ‘সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। ভাই রাজনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এর পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন আত্মগোপনে রয়েছেন।রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড
ককটেল বিস্ফোরণে জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

ঢাকার কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশ ঘিরে উত্তেজনা Read more

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ৪০ শতাংশ শিক্ষক রয়েছেন: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় দায় ও দায়িত্ব নিয়ে চলতে হয়। আমাদের অনেক সীমাবদ্ধতা Read more

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৩ সেপ্টেম্বর) তদন্ত Read more

চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার
চাটমোহরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার

পাবনার চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

শার্শার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান
শার্শার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান নিম্ন মানের চাউল রাখা ও ধান কেনার হিসাবের গড়মিল থাকার কারণে Read more

মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে ইরান: স্পিকার
মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে অপেক্ষায় আছে ইরান: স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি জানান, তাদের সেনারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন