পাবনার চাটমোহরে চলমান এসএসসি (দাখিল) পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার অভিযোগে কেন্দ্র সচিবসহ ৩ জনকে অর্থদণ্ড ও বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল)) সকাল ১১টায় পৌর শহরের সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তিনজনের প্রত্যোককে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব মাওলানা আব্দুর রাজ্জাক, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মাওলানা সাইদুল ইসলাম ও সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোসলেম উদ্দিন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চলমান এসএসসি (দাখিল) পরীক্ষায় সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শিট এক রকম ও প্রশ্নপত্র অন্যরকম দেওয়ার বিষয়টি গোপন সূত্রে জানতে পারেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ সময় তিনি এস্যিলান্ড মেহেদী হাসান শাকিলকে নিয়ে ওই কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। বিষয়টির সত্যতা পেলে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্র সচিবসহ ওই তিনজনকে উপরোক্ত দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ওএমআর শিট  বিতরণে অনিয়ম করা হয়েছে। যে নিয়মে বিতরণ করার কথা ছিল সেটা ওই তিন জন মানেননি। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে, আইন অমন্য এবং অনিয়ম করার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ
চার গোল হজম করে মেজাজ হারালেন মার্টিনেজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার পর এমন বড় হার দেখতে Read more

ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত
ধোনির দুই রেকর্ড ছাড়িয়ে সেরার দৌড়ে পান্ত

সবশেষ আইপিএলে ব্যাট হাতে মোটাদাগে ব্যর্থ ছিলেন ঋষভ পন্ত। এই উইকেটকিপার ব্যাটার অবশ্য সেঞ্চুরি দিয়ে শেষটা রাঙিয়েছিলেন। এরপর সংস্করণ আর Read more

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

রাখাইন বর্ষবরণ উপলক্ষে কুয়াকাটায় রাখাইনদের জলকেলি অথবা রাখাইন ভাষায় ‘সাংগ্রাই’ উৎসবটি শুরু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় কেরানীপাড়া রাখাইন Read more

নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

খুলনার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) Read more

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা Read more

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন