ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থল সেনাদের ইরানে আসার অপেক্ষায় আছে তাদের সেনারা। তিনি জানান, তাদের সেনারা প্রস্তুত আছে মার্কিন সেনারা আসলেই তাদের জ্বালিয়ে দেবে। রবিবার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।স্পিকার বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে। আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।তিনি বলেন, “শত্রুরা প্রকাশ্যে আলোচনার বার্তা দিচ্ছে। অপরদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের সেনারা মার্কিন সেনাদের জ্বালিয়ে দিতে তাদের আসার অপেক্ষায় ময়দানে আছে।”এর আগে রোববার সকালে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগেরদিন শনিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইউএসএস ত্রিপোলী উভচর যুদ্ধজাহাজে করে সাড়ে তিন হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের স্থল হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হতে পারে খার্গ দ্বীপ। ৯ বর্গমাইলের চেয়েও ছোট এ দ্বীপটি ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই দ্বীপ থেকেই নিজেদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে তেহরান। যদি ইরান দ্বীপটি হারায় তাহলে এটি দেশটির সরকারের জন্য বড় ধাক্কা হবে।সংবাদমাধ্যমটি বলেছে, ইরাক ও আফগানিস্তানে স্থল হামলার আগে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সেনা জড়ো করছিল, এখন ইরানে স্থল হামলার প্রস্তুতিতে তার চেয়ে কম সেনা এনেছে দেশটি।মার্কিন সেনারা যদি খার্গ দ্বীপ দখল করতে যান তাহলে তাদের ড্রোন, কামান এবং রকেট হামলার মুখোমুখি হতে হবে। এছাড়া এই দ্বীপের কাছাকাছি নোঙর করতে মার্কিন সেনাদের অন্তত একদিন সময় লাগবে। ইরান বিষয়টি জানতে পারলে দ্বীপ ও ওই অঞ্চলের আশপাশে দ্রুত মাইন স্থাপন করতে পারবে।এমনকি মার্কিনিরা যদি দ্বীপটি দখল করেও; তাহলে ইরানের অব্যাহত হামলার মুখে তারা ‘কূটনীতির মাধ্যমে সমাধানের আগে বা যুদ্ধবিরতির আগে বা ইরানকে হরমুজ প্রণালি খুলতে বাধ্য করার আগ পর্যন্ত’ কতদিন এটি দখলে রাখতে পারবে সেই প্রশ্নও আছে।খার্গ দ্বীপের পাশাপাশি যুক্তরাষ্ট্র অন্যান্য জায়গাতেও স্থল হামলার চেষ্টা করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে অবস্থিত দ্বীপগুলোতে। যার লক্ষ্য থাকবে তাৎক্ষণিকভাবে হরমুজ খুলে দেওয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে
জয়পুরহাটে যৌন নিপীড়নের দায়ে ইউপি কর্মকর্তা কারাগারে

জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে Read more

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল
নারী শিক্ষার্থী নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির একটি অডিও Read more

তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন
স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করলো চীন

স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন