আবারও সুখবর পেলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন তারা। বুধবার (৩০ এপ্রিল) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এ প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn) এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন।এতে আরও বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এ আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান Read more

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!
ফুটফুটে শিশু মিমকে ধাক্কা দিয়ে ১০০ গজ টেনে নিয়ে গেল ঘাতক মোটরসাইকেল!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় তাহমিনা আক্তার মিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি Read more

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে Read more

বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ
বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ

বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি Read more

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডার
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন