ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করেছে।রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে জানান,“গাজায় ব্যবহৃত হতে পারে— এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।”সম্প্রতি গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে আনন্দ বলেন, “প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।” তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যে বিষয়ে বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে— আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।”তিনি আরও নিশ্চিত করেন, “লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি— সরাসরি বা পরোক্ষভাবে কোনও ভাবেই নয়।”আনন্দ জানান, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে জরিমানা, জব্দ এবং ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।”উল্লেখ্য, গত ২৯ জুলাইয়ের প্রতিবেদনে চারটি এনজিও — ওয়ার্ল্ড বিয়ন্ড ওয়্যার, ফিলিস্তিনি যুব আন্দোলন, কানাডিয়ানস ফর জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য মিডল ইস্ট এবং ইনডিপেনডেন্ট জিউিশ ভয়েসেস — ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য উদ্ধৃত করে দাবি করে যে, ‘মিলিটারি ওয়েপন পার্টস ও অ্যামুনিশন’ নামের কানাডীয় সামগ্রী এখনো ইসরায়েলে যাচ্ছে।মঙ্গলবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি যুব আন্দোলনের ইয়ারা শুফানি বলেন, “এই তথ্য থেকে স্পষ্ট, কানাডা সরকারের অস্বীকার সত্ত্বেও দেশটি ইসরায়েলকে এখনো বাস্তবিক সহায়তা দিচ্ছে।”সংগঠনগুলো কানাডা থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রমাণ হিসেবে বাণিজ্যিক শিপমেন্টের কাগজপত্রও উপস্থাপন করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যান্ড পার্টি নিয়ে ঘুম ভাঙ্গিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের
ব্যান্ড পার্টি নিয়ে ঘুম ভাঙ্গিয়ে বিয়ের প্রস্তাব প্রেমিকের

কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলেন তরুণী। গভীর ঘুমে একেবারে কাদা তিনি। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলেন তিনি। তাঁর Read more

টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪
টেকনাফে নৌকার ভিতর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন ফিশিং ঘাঁট এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ 'চার' মাদক কারবারিকে গ্রেফতার করতে Read more

গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি
গাজায় ৬ বছর বয়সী জমজ শিশুসহ নিহত আরও ৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। Read more

সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে ঝোপ থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উধুনিয়া ইউনিয়নের Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে
ছাড়া হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীরকে, আজই পাঠানো হবে আদালতে

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে আজই আদালতে পাঠাবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাকে কোন মামলা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন